দেশের স্বার্থে সরকারকে টিকিয়ে রাখার প্রত্যয় জাকের পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৯:২৩আপডেট : ০১ মে ২০২৩, ১৯:২৩

দেশের স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জাকের পার্টি। দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখবো। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাকিস্তানকে দিয়ে ভারত আক্রমণের উসকানি দিচ্ছে। তারা পারমাণবিক বোমার বিস্ফোরণ চায়। এরপর চীনকে ধ্বংস করতে চায়। তারা চায় এশিয়ানরা ধ্বংস হয়ে যাক।’

রবিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির ইসলামী মহাসম্মেলনে দলের চেয়ারম্যান এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র.) প্রয়াণ দিবস স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাকের পার্টির ইসলামী মহাসম্মেলন

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। তারা বাংলাদেশকে অকার্যকর করে পাকিস্তানের মতো দেওলিয়া করতে চায়। এ বিষয়ে আমরা নজর রাখছি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন ‘আমরা আপনার পাশে আছি। জাকের পার্টি গরীব, দুঃখী মেহনতি মানুষের পার্টি। আমাদের অর্থ থাকলে এমন সংখ্যক লোক আমরা ঢাকায় আনতে পারতাম, যে ঢাকা শহরে জায়গা দেওয়া যেতো না।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন– দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী