এবি পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গঠনতান্ত্রিকভাবে আমৃত্যু দলীয় প্রধানের পদে থাকার সুযোগ বাতিলের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ২৩:১১আপডেট : ০২ মে ২০২৩, ২৩:১১

‘গঠনতান্ত্রিকভাবে দলে যেন কেউ আমৃত্যু দলীয় প্রধানের পদে আসীন থাকতে না পারে, সেই বিধান তৈরির’ আহ্বান জানিয়েছেন দেশের বেশ কয়েকজন রাজনীতিক। মঙ্গলবার (২ মে) রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় রাজনীতিকরা এ আহ্বান জানান।

রাজনীতিক নেতারা বলেন, অসীম মেয়াদে একজন দলের পদ আঁকড়ে থাকলে সেখানে পরিবারতন্ত্র কায়েম হতে বাধ্য। বাংলাদেশে প্রতিহিংসা হানাহানি ও প্রতিশোধ পরায়ণতার অন্যতম কারণ এই পরিবারতান্ত্রিক রাজনীতি।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অ্যাড. তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর, এনডিএম’র সভাপতি ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল লতিফ মাসুম, গণফোরামের  সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোজাহেরুল হক, বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, বিকল্পধারা বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, বিএনএম এর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সরওয়ার হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম আরিফ বিল্লাহ, সাবেক জেলা জজ আখতার-উল-আলম, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, সর্বজন বিপ্লবী দলের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, বিপিপি’র সভাপতি বাবুল সর্দার চাখারী, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাও. একেএম আশরাফুল হক, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, গণসমাজ পার্টির আহ্বায়ক সরদার শামস আল মামুন, জাগপা নেতা আসাদুর রহমান আসাদ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রমুখ।

প্রফেসর আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘রাজনৈতিক নেতাদের পড়াশোনা করতে হবে, ইতিহাস ঐতিহ্য জানতে হবে। জ্ঞানভিত্তিক রাজনীতি সফল হয়। আদর্শের কথা মুখে না বলে বাস্তবে প্রমাণ দিতে হবে। রাজনীতি এখন অসৎ লোকের হাতে, সত্যিকারের নির্বাচন এখন প্রায় অসম্ভব। পরিবারতন্ত্র রাজতন্ত্র এসবের পরিবর্তন দরকার। বংশানুক্রমিক নেতৃত্ব গণতন্ত্রের বিপক্ষে।’

উল্লেখ্য, ২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবি পার্টি। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ায় দলটি প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য মনোনীত হয়েছে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের