গণঅধিকার পরিষদের প্রস্থান সরকারকে উৎসাহ জোগাবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ২১:৪১আপডেট : ০৭ মে ২০২৩, ২১:৫৪

সাত দলীয় গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের বেরিয়ে যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মনে করেন মঞ্চের সিনিয়র নেতারা। মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের বেরিয়ে যাওয়া দুঃখজনক। আন্দোলনের চূডান্ত সময়ে গণঅধিকার পরিষদের এসব তৎপরতা সরকার ও সরকারি দলকে উৎসাহ যোগাবে।

রবিবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনে মঞ্চের এ অবস্থান ব্যক্ত করেন সমন্বয়ক সাইফুল হক। এরপর মঞ্চের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

গণতন্ত্র মঞ্চের বৈঠকের আগে গণঅধিকার পরিষদ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের বেরিয়ে যাওয়া দুঃখজনক। যে মুহূর্তে বিরোধী দলগুলো রাজপথে গণসংগ্রাম জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, সেই মুহূর্তে গণঅধিকারের এই তৎপরতা নেতিবাচক বার্তা দিচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারি দল যখন আন্দোলনে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে, তখন রাজনৈতিক কোনও ভিন্নমত ছাড়া এই পদক্ষেপ সরকারি দলের অপতৎপরতাকে উৎসাহ যোগাবে। এই পদক্ষেপ তাদের সম্পর্কে নানা নেতিবাচক প্রশ্নেরও জন্ম দিচ্ছে।’

তিনি বলেন, ‘এখন গণঅধিকার পরিষদকে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ইতিবাচক ভূমিকা পালন করে, তাদের সম্পর্কে উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিতে হবে।’

মাহমুদূর রহমান মান্না বলেন, ‘এখন আমরা একটি চূড়ান্ত আন্দোলনের পর্যায়ে আছি। এখন আন্দোলনে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির যেকোনও তৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের আগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব  নূরুল হক নূরসহ তাদের নেতারা গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন। এ বিষয়ে রবিবার রাতে নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে জানান, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি জানাতেই তারা গণতন্ত্র মঞ্চের বৈঠকের আগে গিয়েছিলেন।

মঞ্চের সভায় আগামী ১২ মে অবৈধ ক্ষমতাসীন সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনসহ ১৪ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ঘোষণা করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী