সম্পদ লুটকারীদের আইনের আওতায় আনার দাবি বাংলাদেশ জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৯:২২আপডেট : ১৫ মে ২০২৩, ১৯:২২

দেশের সম্পদ লুটপাটকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা ও চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।

সোমবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান দলের নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক এমপি নাজমুল হক প্রধান বলেন, ‘গোটা বাজারকে সরকার সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। সরকারের কেউ তা নিয়ন্ত্রণ করতে পারেন না। বাজারে গিয়ে মানুষ মাছ-মুরগি কিনতে পারে না।  লুটপাটের ফলে দেশ দেউলিয়ার পথে এগোচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সরকারকে বলতে চাই, সিন্ডিকেটের ক্ষমতা প্রত্যাহার করে বাজার নিয়ন্ত্রণ করুন। জীবনধারণ সহজ করুন। সঠিক ব্যবস্থায় নির্বাচন দিন। জনগণ ক্ষেপে গেলে কিন্তু সরকার টিকে থাকবে না।’

এ সময় মানববন্ধনে আরও  উপস্থিত ছিলেন— ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু গৌতম শীল, জাসদ মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিউদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী