প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মার্কিন সতর্কবার্তার সঙ্গে যুক্ত কিনা, প্রশ্ন মেননের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৫:০০আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:০০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘রাজশাহী জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠিয়ে দেওয়ার হুমকি বিএনপির সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ। গণআন্দোলনে জনগণকে সমবেত করতে ব্যর্থ হয়ে তারা ২০১৪-এর মতো সন্ত্রাসীপথ বেছে নিয়েছে এবং এ ক্ষেত্রে তারা লক্ষ্যবস্তু করেছে প্রধানমন্ত্রীকে। তাদের নেতা জিয়াউর রহমানও এভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই মনোভাবেরই প্রকাশ ঘটেছে রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে।’

মঙ্গলবার (২৩ মে) দুপুরে ওয়ার্কার্স পার্টির সদ্য অনুষ্ঠিত ৫০ বছরপূর্তি সমাপনী অনুষ্ঠানের পর্যালোচনা সভায় এ কথা বলেন। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল ও কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী প্রমুখ।

মেনন বলেন, ‘বিএনপির এই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক সম্প্রতি তাদের নাগরিকদের প্রতি নেওয়া সতর্কবার্তার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। না হলে দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন এই সতর্কবার্তার কোনও যুক্তি মেলা ভার।’

প্রধানমন্ত্রীকে হত্যার এ ধরনের একটি পরিস্থিতি তৈরিতে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে দেশে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে, সে সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতেই মার্কিন দূতাবাস সম্ভবত এই সর্তকবার্তা দিয়েছে।’

মেনন বলেন, ‘বিএনপি কেন, কোনও শক্তিই যাতে হত্যা-অভ্যুত্থানের রাজনীতির পুনরাবৃত্তি করতে না পারে, তার জন্য দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের