সহিংসতার পথ পরিহারের আহ্বান সম্মিলিত সামাজিক আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ২০:৩৫আপডেট : ২৩ মে ২০২৩, ২০:৩৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় পরিস্থিতির যে শঙ্কা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তৈরির পটভূমি চলছে তা জাতীয় অগ্রযাত্রা, সংবিধানের শাসন ও গণতন্ত্রের জন্য জটিলতর হয়ে উঠতে পারে বলে মনে করে সম্মিলিত সামাজিক আন্দোলন।

মঙ্গলবার (২৩ মে) সংগঠনের এক সভায় নেতারা এ মনোভাব প্রকাশ করেন। বিকাল ৫টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির যৌথ সভায় সংগঠনের নেতারা বলেন, নির্বাচন ইস্যুটি এখনই বিবেচনায় নিয়ে অনিবার্য সংঘাত এড়ানোর পথে হাঁটার জন্য সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ আমরা আশা করি। দেশের মানুষ রাজনীতিতে সংঘাত ও সহিংসতা পছন্দ করে না, শান্তিপ্রিয় মানুষ নৈরাজ্য পছন্দ করে না ও ভোট উৎসব দেখার অপেক্ষায় রয়েছে। আমরা দেশবাসীর সাথে আগামী নির্বাচনকে অধিকতর গ্রহণযোগ্য করার যে কোনও উদ্যোগকে স্বাগত জানাই। নির্বাচনকে সামনে রেখে আলাপ-আলোচনার পথে সবাই অগ্রসর হবেন এই প্রত্যাশা সকলের।’

নেতারা উল্লেখ করেন, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় মানুষ দিশেহারা। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে চোখে পড়ে না। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, ডিম, শাক-সবজি, তেলের নজিরবিহীন লাগামহীন মূল্য বৃদ্ধি— সবকিছুর নিয়ন্ত্রণ যেন সিন্ডিকেট চক্রের হাতে।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. সেলু বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, এসএমএ সবুর, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসেম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সামসুল আলম জুলফিকার, সম্পাদকমণ্ডলীর সদস্য অলক দাসগুপ্ত, সাজেদুল আলম রিমন, হান্নান চৌধুরী, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা হারুনার রশিদ ভূঁইয়া, আব্দুল ওয়াহেদ, নুরুল আমিন, আমান উল্ল্যাহ আমান, হুমায়ন কবির, তৌহিদ রিপন প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী