নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির ৩ প্রস্তাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৫:৩৪আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:৩৮

আসন্ন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি। দলটির  প্রস্তাবনা হচ্ছে— সুস্পষ্ট মুদ্রানীতির প্রয়োগে ব্যাংকের প্রকৃত সুদের হার ৩ শতাংশ বৃদ্ধির আহ্বান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। প্রতি বছর  টাকার মূল্য ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ভূমি (ল্যান্ড) বা স্বর্ণ খাতে সাধারণ বিনিয়োগকারীকে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে।   

শনিবার (২৭ মে) রাজধানীর বনানীতে জাকের পার্টির কার্যালয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল। এ সময় দলের মহাসচিব শামীম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বাজেটে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাব করে জাকের পার্টি। ড. সায়েম আমীর ফয়সল বলেন, ‘এবার প্রস্তাবিত বাজোটের আকার ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ৬৪ জেলা দিয়ে যদি এ অঙ্ক ভাগ করা হয়, তাহলে প্রতি জেলা গড়ে পায় ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশের একটি জেলার জনসংখ্যা একটি ইউরোপিয়ান দেশের সমান। এত জনবহুল দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যদি না হয়, তাহলে জনসাধারণকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। এজন্য জেলা পর্যায়ে সরকার প্রয়োজন।’

‘সিন্ডিকেট-মুক্ত কৃষি খাত তৈরি, দেশে যাতে খাদ্য সংকট তৈরি হতে না পারে, সে জন্য ২ বছরের খাদ্য মজুত করা, কৃষকের উৎপাদিত শস্য ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সুষম কৃষির অগ্রগতিতে ভর্তুকি নিশ্চিত করার প্রস্তাব করেন সায়েম আমীর।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ