‌‘সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির উপায় সুষ্ঠু নির্বাচন’‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ১৯:৫০আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:৫৪

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে গণতন্ত্র বিকাশ মঞ্চ।

শনিবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘‌সংবিধান সমুন্নত রক্ষার স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনের কোনও বিকল্প নেই’ র্শীষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে গণতন্ত্র বিকাশ মঞ্চ।

ছালাউদ্দিন বলেন, ‘অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে আছে। আমাদেরও প্রত্যাশা নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে গণতন্ত্র বিকাশ মঞ্চ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।’

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার জন্য ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

এ সময় আলোচনা সভায় আরও ছিলেন– এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, মহাসচিব ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের