১৬ জুন দেশব্যাপী বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৮:১৭আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮:২২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ১৬ জুন দেশব্যাপী বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। মঙ্গলবার (১৩ জুন) দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে নির্বাচন কমিশনের সমালোচনা করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।’

 ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারলো না। তাছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার বক্তব্যে বলেছেন ‘‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’’ তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনও পার্থক্য নেই। এই ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনভাবেই থাকতে পারে না। ভালো চাইলে সম্মান নিয়ে পদত্যাগ করুন। না হলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দৈন্যদশা জাহির করা।’

/সিএ/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী