মানুষের জ্ঞানের ক্ষুধা না মিটিয়ে উন্নয়নের দরকার নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৮:৫১আপডেট : ১৫ জুন ২০২৩, ১৯:০২

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার নানা খাতে উন্নয়ন করছে। কিন্তু মানুষের মনে জ্ঞানের যে ক্ষুধা সেটা যদি না মেটানো হয় তাহলে উন্নয়নের দরকার নেই।

বৃহস্পতিবার (১৫ জুন) প্রেস ক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘শিক্ষা বাজেটে শুভঙ্করের ফাঁকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘সরকারের কাছে শিক্ষা খাতে যে বাজেট আশা করা হচ্ছে, তা অলীক। সরকার শিক্ষায় বাজেট বাড়াবে না। কারণ, জনগণ শিক্ষিত হতে শুরু করলে গণতন্ত্রের পক্ষে, অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম শুরু করবে। শাসকগোষ্ঠী সেটা চায় না। মানুষ যখন অর্থনীতি, ইতিহাস সম্বন্ধে সচেতন হবে, তখন সে বলবে– আমরা এই উন্নয়ন চাই না, আমরা মানবতার উন্নয়ন চাই। এই উন্নয়ন হলো সরকারের লুটপাটের উন্নয়ন।’

ইআরআই’র চেয়ারম্যান ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৮৮ হাজার ১৬২ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ, মোট বরাদ্দ জিডিপির তুলনায় ১ দশমিক ৭৬ শতাংশ। শিক্ষার সঙ্গে প্রযুক্তি খাতের বরাদ্দ যোগ করলে এই হার দাঁড়ায় ১৩ দশমিক ৭ শতাংশ।’

তিনি বলেন, ‘আমরা বরাবরই শুনে থাকি শিক্ষা খাতে প্রায় ১৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ মানব সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বেশি দেখানোর জন্য অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটকে সম্পৃক্ত করে শিক্ষা ও প্রযুক্তি মিলিয়ে ৯৪ হাজার ৮৭৭ কোটি টাকা বা মোট বাজেটের ১৫ দশমিক ৭ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। বলা চলে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাক্কলিত ২৬ হাজার ৩১৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় প্রাক্কলিত ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯ হাজার ১৫৩ কোটি টাকা এবং অন্যান্য অপারেটিং, উন্নয়ন– সব মিলিয়ে মূলত এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মোট জাতীয় বাজেটের ১১ দশমিক ৯২ শতাংশ।’

মিলন বলেন, ‘বাজেটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয়ের কিছু অংশও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সব মিলিয়ে শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেটে সর্বোচ্চ ব্যয় ৯৪ হাজার ৮৭৭ কোটি টাকা অর্থাৎ ১৫ দশমিক ৭ শতাংশ বরাদ্দ করা হয়েছে। এটাকেই বলা হয় শুভঙ্করের ফাঁকি।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরের প্রস্তাবিত বাজেটে দেশের সার্বিক অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জগুলো শনাক্ত করা হয় সেগুলো সার্বিকভাবে মোকাবিলার পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। কিন্তু শিক্ষা ব্যবস্থার সমস্যার জন্য চ্যালেঞ্জ শনাক্ত করা এবং সে অনুযায়ী জাতীয় বাজেটে ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থনীতি, কর্মসংস্থান বা রেমিট্যান্স, মানবসম্পদ উন্নয়ন কিংবা আর্থসামাজিক উন্নয়ন করতে হলে শিক্ষা সংস্কার ও শিক্ষা বাজেটে গুরুত্ব দিতে হবে।’

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী