শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ২১:৩৮আপডেট : ২৪ জুন ২০২৩, ২২:১৫

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

শনিবার (২৪ জুন) মতিঝিলস্থ ওয়াপদা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামিক গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত ‘সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এম এ আউয়াল বলেন, ‘আমি মনে করি, সমস্ত কওমি মাদ্রাসা আছে যারা সত্যিকারের ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর জন্য কোরআন হাদিসের আলোকে কাজ করছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই সবাইকে কাজ করতে হবে, আজকে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে থাকার কোনও সুযোগ নেই। কারণ সামনে দ্বাদশ নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা যারা ধর্মীয় লাইনে কাজ করি শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছি তাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তারা যতটুকু কাজ আমাদের জন্য করেছে, তারা ক্ষমতায় আসলে বাকি কাজটুকুও আমরা করতে পারব। সেই জন্যেই এই সরকারের কিন্তু কোনও বিকল্প নাই।’ 

তিনি বলেন, সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অতীতের কোনও সরকারই তা রাখতে পারেনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই অবদান জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

আউয়াল বলেন,  এই সরকারের কিন্তু অনেক অর্জন আছে কিন্তু সে অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে। আজকে দেশে ফসলের এত উৎপাদন হচ্ছে কিন্তু বাজার আজকে ঊর্ধ্বমুখী। মানুষ ঠিকমতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না। কারণ সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণীর মুনাফাভোগী মজুদদাররা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে।এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারকে এদিকে কঠোর নজরদারি করতে হবে। মনিটরিং করে বাজারকে মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আমি মনে করি যারা সরকারকে বিপদগ্রস্ত করতে  ষড়যন্ত্র চক্রান্ত করছে তারা সরকার যেন এদিকে নজর দিতে না পারে সে ব্যবস্থা করছে। 

তিনি আরও বলেন, সামনে কোরবানি ঈদ, এই ঈদে পশুর যে চামড়া সে চামড়ায় কিন্তু দুস্থ মানুষের হক। দুস্থ মানুষরা যাতে এই হক সঠিকভাবে পেতে পারে  সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। 

ইসলামিক গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই ‘সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার অবদান' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মো. নূরুল ইসলাম খান। বক্তব্য দেন নেজামে ইসলাম বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা মো. হারিসুল হক, গণআজাদী লীগের মহাসচিব মো. আতাউল্লাহ, নেজামে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি আহসানউল্লাহ, ইসলামিক গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মো. সামসুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খান।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের