কোরবানির শিক্ষা জাতীয় নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে: সুপ্রিম পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৮:৪১আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮:৪১

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি)  চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো ঈদবার্তায় তিনি বলেন, ‘আমাদের জাগতিক লোভ-লালসা, চাওয়া-পাওয়ার থেকে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। কোনও ব্যক্তি যখন আমিত্বকে বিসর্জন দিতে পারবে, তখন সে কোনও খারাপ কাজে জড়িত হতে পারবে না। কোরবানির শিক্ষা তাই জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা, ন্যায়প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন,"ঈদুল আজহা আমাদের মাঝে আসে অনেক বার্তা নিয়ে। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) আত্মত্যাগের যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা স্মরণ করে মুসলমানরাও পশু কোরবানি করে থাকেন।”

তিনি আরও বলেন, "এবারের ঈদুল আজহা এমন এক সময়ে আমাদের মাঝে এসেছে, যখন বিশ্বজুড়ে নানা সংকটে অর্থনৈতিক অস্থিরতা চলছে। সাধারণ মানুষের জীবনেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। তাই আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে সকলকে আহ্বান জানাচ্ছি। আজ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরতা চলছে। আমরা আন্তর্জাতিক মহলের কাছে জোড় দাবি জানাচ্ছি ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করার জন্য।"

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ