এডিস মশার লার্ভা ধ্বংসে জনগণকেই সচেতন হতে হবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৩:৩১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৩:৩১

এডিস মশার লার্ভা ধ্বংসে জনগণকেই বিশেষভাবে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (১৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে এডিস মশার লাভা ধ্বংস করার কর্মসূচিতে অংশ নিয়ে মেনন এ কথা বলেন।

সকাল ১১টা পল্টনস্থ আজাদ প্রডাক্টসের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন হাউজিং-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।

মেনন বলেন, ‘প্রতি বছর এই সময়কালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দূর করতে সিটি করপোরেশনসহ হাউজিংগুলোকে বছরব্যাপী অভিযান পরিচালনা করতে হবে।’

এই সময়ে তার সাথে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ সুয়ে মেন জো, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সালেহ, সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান, পরিচ্ছন্নতা পরিদর্শক মো. আসাদ, মশক নিধন সুপারভাইজার আমিব হাসান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ মনা ও যুব মৈত্রীর সহসভাপতি এমএম মিল্টনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য রাশেদ খান মেনন এসময় স্থানীয় এলাকা ও হাউজিংগুলো ঘুরে দেখেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের