নিবন্ধন পাওয়া নিয়ে সমাবেশ করবে সুপ্রিম পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৮:৪১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৮:৪১

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের  নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নিবন্ধন প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে সমাবেশ ডেকেছে। আগামী ২২ জুলাই শনিবার বায়তুল মোকাররম এলাকায় অনুষ্ঠেয় সমাবেশ থেকে দলের অবস্থান জানাবেন চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

সোমবার (১৭ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সৈয়দ সাইফুদ্দীন আহমদ উল্লেখ করেন, ২২ জুলাই সকালে রাজধানীর বায়তুল মোকাররম ও প্রেস ক্লাব এলাকায় সমাবেশ হবে। সেই সমাবেশ থেকে নিবন্ধন প্রাপ্তির বিষয়ে বক্তব্য আসবে।

প্রসঙ্গত, ২২ জুলাই ঢাকায় পূর্বনির্ধারিত বিএনপির তারুণ্যের সমাবেশ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগপন্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে একটি রাজনৈতিক জোট হওয়ার আলোচনাও চলছে। ইতোমধ্যে ছয়টি দলের জোট হলেও তা আত্মপ্রকাশ করেনি। নতুন অবয়বে জোট আসতে পারে বলে সুপ্রিম পার্টির সূত্রে জানা গেছে।

আসন্ন সমাবেশে সুপ্রিম পার্টি অপরাপর সমমনা রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানাবে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন- জোট করতে আলোচনা করছে সুপ্রিম পার্টি

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের