নিজস্ব কার্যালয় কেনার জন্য টাকা জমা করেছে গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ২৩:৪৭আপডেট : ২১ জুলাই ২০২৩, ২৩:৪৭

চুক্তি অনুযায়ী আগামী ছয় মাস আমরা কার্যালয়ে থাকার অধিকার রয়েছে। কার্যালয় বুঝিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। এ সময় স্থায়ী কার্যালয়ে জন্য কয়েক লাখ টাকা জমা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২১ জুলাই) বিকালে কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে প্রিতম-জামান টাওয়ারের সামনের রাস্তায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘অনতিবিলম্বে এই কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। কার্যালয় খুলে দিতে হবে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাস আমরা কার্যালয়ে থাকতে পারবো। ছয় মাস পর আমাদের কার্যালয় ছেড়ে দেবো।’

তিনি বলেন, ‘আমরা নিজস্ব কার্যালয় কেনার জন্য উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমাদের কয়েক লাখ টাকা হয়ে গেছে, যা নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষীরা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে গণঅধিকার পরিষদ নিজস্ব কার্যালয় কিনবে।’

অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নুরুল হক বলেন, ‘আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলে কালক্ষেপণ করবো না। শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এক দফা দাবিতে আন্দোলন চলছে, চলবে।’

গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে জানিয়ে নুর বলেন, জামান টাওয়ারের সামনে থেকে ওই দিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন ভবনের দিকে যাত্রা শুরু করা হবে।

এ সময় সারা দেশে থেকে দলীয় নেতা-কর্মীদের ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য হাজির হওয়ার আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ভবনের মালিকপক্ষ। বিকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নুরুল হকসহ নেতা-কর্মীরা। পরে পুলিশ তাদের বের করে দেয়।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে