সরকারের আচরণে পতনের ঘণ্টা স্পষ্ট: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৪:৪২আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৪:৪২

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সমাবেশ নিয়ে সরকারি দলের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন সই করা এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে চলমান আন্দোলনে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। বিএনপিকে ঢাকার মূল অংশে আজকের নির্ধারিত সমাবেশর অনুমতি না দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকার আজ কতটা ভীত।

তিনি বলেন, ‘ঢাকামুখী চলাচল বন্ধ রাখা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আমাদের কর্মসূচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের তিন সংগঠন শুক্রবারে সমাবেশের ঘোষণা দিয়েছে। সরকারের আচরণে পতনের ঘণ্টা স্পষ্ট।’

বিএনপির নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তার পর সরকার ভীত হয়ে দলটির নেতাকর্মীদের হয়রানির যে পথ বেছে নিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের