শেখ হাসিনার অধীনেই নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী গণতান্ত্রিক পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ২০:৫৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০:৫৭

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। শনিবার (২৯ জুলাই) রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় দলের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘আমাদের দলের কার্যনির্বাহী বৈঠকে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা নির্বাচনের আগে জোট গঠন করবো।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি ও শাসন ব্যবস্থা অব্যাহত রাখার সংগ্রাম চলবে। আমাদের জোট গঠনের প্রক্রিয়া চলমান রাখা হবে।’

দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মো. ফারুকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী