বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ০৩:২৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০৯

বিএনপির শীর্ষ নেতাদের ওপর  পুলিশি হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে  ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পরছে।

শনিবার বিকালে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না।  বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কোনও না কোনোভাবে সেগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাধাতে চায়। এটা ক্ষমতাসীনদের জন্য নৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা সেটা বুঝতেও পারছে না।

মহাসচিব বলেন, বিদ্যমান জাতীয় সংকট নিরসনে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ যেভাবে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে সরকার পতনই হবে এর পরিণতি।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য  মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ, আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

 

/সিএ/এমএস/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি