ঢাকা ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ২২:২৮আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২:২৮

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার (৩১ জুলাই) ঢাকায়  এবং ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

রবিবার (৩০ জুলাই) রাজধানীর তোপখানা রোডে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলনের’ কেন্দ্রীয় দফতরে এক  সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের  কর্মসূচি হিসেবে  শনিবার  (৩০  জুলাই) ঢাকার ৫টি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে সরকারি দল পুলিশি ছত্রছায়ায় বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর প্রকাশ্যেই সন্ত্রাসী কায়দায়   হামলা ও আক্রমণ চালায়। পুলিশ হামলাকারীদের কাউকেই গ্রেফতার করেনি, বরং  বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোর শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গেলে মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. ইউসুফ সেলিম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক সজীবকে গ্রেফতার করে।’  

সাইফুল হক বলেন, ‘গতকাল পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়। গণমাধ্যমে এসব খবর বিস্তারিত প্রকাশ পেয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমনের অজুহাত হিসেবে বাসে আগুন দেওয়ার এ সব ঘটনাকে যে ব্যবহার করা হবে, তা স্পষ্ট।’

তিনি বলেন,  ‘এসব  হামলা,  আক্রমণ, গ্রেফতার, নিপীড়ন, রাষ্ট্রীয় ও সরকার দলীয়দের পরিকল্পিত নাশকতা দিয়ে সরকার তার শেষ রক্ষা করতে পারবে না। চলমান গণআন্দোলন এরইমধ্যে গণজাগরণে পরিণত হয়েছে। অচিরেই যা গণঅভ্যুত্থানে পরিণত হবে।’

এ সময়  সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন—  নাগরিক ঐক্যের  সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি  আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,  রাষ্ট্র সংস্কার আন্দোলনের  সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম