গুলিস্তানে সংঘর্ষে নিহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ১৭:০৭আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭:১৮

সম্প্রতি ঢাকায় শান্তি সমাবেশ থেকে ফেরার পথে দু’পক্ষের সংঘর্ষে নিহত কওমি মাদ্রাসা ছাত্র শহীদ হাফেজ রেজাউল করীমের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দল। সোমবার (৩১ জুলাই) শেরপুরের নকলার পশ্চিম নারায়ণখোলা গ্রামে যান ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম ও ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী।

ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম বলেন, ‘ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহর নির্দেশে রেজাউল করীমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছি। সকালে রেজাউল করীমের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, তার পিতা কৃষক আব্দুস সাত্তার ও ভাই নূর মোহাম্মদ কান্নায় ভেঙে পড়েন। এলাকার মেম্বারসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হন। সবাইকে নিয়ে আমরা শহীদ রেজাউল করীমের কবর জিয়ারত করেছি। দলের পক্ষ থেকে আর্থিক হাদিয়া তুলে দিয়েছি।’

ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন মাওলানা খোরশেদ আলম।

রেজাউল করীম হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও তার পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি জানান ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম। তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কাউকে যেন রাজনীতির বলি না হতে হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, ছাত্রনেতা এনায়েত ঢালী, শেরপুর জেলা সভাপতি সোহাগ মুহাম্মদ মর্তুজা প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি