রাজধানীতে পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ১৪:১৩আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪:১৩

অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে শুক্রবার (১১ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, 'এই আওয়ামী অবৈধ সরকার বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণের ভোটাধিকারের প্রতি এবারও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছে। কিন্তু জনগণকে এবার আর হাইকোর্ট দেখানো যাবে না। দেশের সমগ্র জনগণ তাদের ন্যায্য ভোটাধিকারের দাবিতে আজ ঐক্যবদ্ধ। তারা এই সরকারের পতন ঘটিয়েই ছাড়বে।'

তিনি আরও বলেন, 'জনগণ সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।'

বিক্ষোভ মিছিলপূর্ব ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, আসাদুল হক ওহিদুল, অ্যাডভোকেট আলম খান, অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ নেতারা।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের