সাঈদীর পক্ষে সাফাই

তারেক-ফখরুলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২১:০১আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২১:২১

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে সাফাই গাওয়া তারেক-ফখরুলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদের দুই নেতা এসব কথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে খুন-ধর্ষণ-অগ্নিসংযোগ-লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধে দেশের প্রচলিত আইন অনুযায়ী, প্রকাশ্য আদালত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার অনুষ্ঠিত হয়। দেশি- বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে, প্রত্যক্ষ সাক্ষীদের দীর্ঘ সাওয়াল জবাব, আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে দোষী সাব্যস্ত করে কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিএনপির তারেক-ফখরুলরা এ বিচারকে ‘রাজরোষ’ অভিহিত করে দেশের আইন এবং যুদ্ধাপরাধীদের বিচারকে অস্বীকার করেছে। তারা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছেন।

‘৮৪ বছর বয়সে আমৃত্যু সাজাভোগী দেলাওয়ার হোসেন সাঈদীর হার্ট অ্যাটাকে স্বাভাবিক মৃত্যুকে চিকিৎসাবিহীন মৃত্যু বলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে তারা অবজ্ঞা করেছে’, বিবৃতিতে উল্লেখ করেন জাসদ নেতারা।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে