যেকোনও কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো: পার্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ১৮:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৯:৪৪

‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যেকোনও কর্মসূচি’র সঙ্গে একাগ্রতা ঘোষণা করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। তার ধারাবাহিকতায় গণমিছিল করেছে দলটি।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর ফকিরাপুল দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

এ সময় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি যেকোনও জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকবো। আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকার দুই দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপরে চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে এই সরকার।’

বিজেপির মিছিল

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই—আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে বাংলাদেশে আর এই ধরনের নির্বাচন হবে না। আজকে সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের