‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৫:১৬আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৫:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ‘দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সংসদ ভেঙে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের’ দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

ডা. এম এ সামাদ বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি ২০০৭ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে সরকার প্রধান ঘোষণা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে বাংলার জনগণ লোগি-বৈঠা হাতে নিয়েছিল। দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। আমরাও সেই আন্দোলনে ছিলাম লগি-বৈঠা দিয়ে পিটিয়ে খালেদা জিয়া সরকারকে বিদায় করা হয়েছিল। এই কারণেই দেশে ওয়ান এলিভেন এসেছিল।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনে আন্তর্জাতিক বিশ্বসহ বাংলার মানুষ হাসে মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারের কর্মকাণ্ডে এখন শেখ হাসিনা বলতে পারছেন তত্ত্বাবধায়ক সরকার দিলে নিজের দলের প্রেসিডেন্টকেই নির্বাচিত করা হয়। তখন তিন মাসের জায়গায় দুই বছর ক্ষমতায় থাকে। অনির্বাচিত কোনও সরকারের হাতে আমরা ক্ষমতা দেবো না।’

তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী। তাদের এই অনৈতিক কার্যক্রমের জন্যই আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে পেরেছে। এখন এটা একটা সিন্ডিকেট, ফ্যাসিবাদী, লুটপাট, মাফিয়াদের সরকারে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, জাপান, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ সবার খেলার ময়দান এখন বাংলাদেশ। বাইরের কোনও পরাশক্তির হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না, পারবো না।’

ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য শামসুল হক সরকার, তালেবুর ইসলাম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের