২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ২০:৪২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:৪২

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লীগ।

সোমবার (২১ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  নূর মোহাম্মদ হৃদয় তার বক্তব্যে বলেন, তারেক রহমানসহ জড়িত বিএনপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দেশের আপামর জনতার সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে  ধ্বংস করার পাঁয়তারা করেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, গ্রেনেড হামলায় আহতদের দুঃসহ জীবনের এখনও অবসান হয়নি। অনেকেই ভয়াবহতার স্মৃতি নিয়েই জীবন কাটাচ্ছেন। তাই তারেক রহমানসহ যারা বিদেশে পলাতক আছে তাদের সকলকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দ্রুত বিচার ও রায় কার্যকর  করার জোর দাবি জানাই। বর্তমান সরকারের কাছেই দেশের মানুষ আশাবাদী, এই নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত হবে। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা মানুষগুলো দেখে যাবেন এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় কার্যকর করা না হলে সেদিনের নিহতদের আত্মা শান্তি পাবে না। তাদের রক্তের দায় শোধের জন্যে হলেও অবিলম্বে এ রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রত্যাশা করি।

আওয়ামী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লীগের সভাপতি রহমাতুল্লাহ সরকার লিখনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মাসুম বিল্লাহ নাফিয়ী, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী তদন্ত সোসাইটির সাধারণ সম্পাদক ড. শরিফ সাকি, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলে এলাহী প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের