শফিকুল গানি স্বপনের ১৪তম মৃত্যুবার্ষিকী বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৫:৫৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৫:৫৬

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১৪তম মৃত্যুবার্ষিকী বুধবার (২৩ আগস্ট)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই দিন স্মরণসভা ও দোয়ার আয়োজন করবে বাংলাদেশ ন্যাপ’র বিভিন্ন শাখা কমিটি। এছাড়া নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করা হবে।

শফিকুল গানি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার বর্তমানে নীলফামারী জেলার সদরে জন্মগ্রহণ করেন। তার বাবা জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া। মা সাবেরা রহমান।

১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে শফিকুল গানি স্বপন রাজনৈতিক দৃশ্যপটে আসেন। বাবার মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, বেসামরিক ও বিমান পর্যটন মন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যু আগ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন শফিকুল গানি। ২০০৯ সালের ২৩ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুর পর থেকে দলের দায়িত্বে রয়েছেন তার সন্তান জেবেল রহমান গানি। দলটির মহাসচিব হিসেবে আছেন গোলাম মোস্তাফা ভুঁইয়া।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে