‘সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ১৪:২৭আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৪:২৭

বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

শুক্রবার (২৫আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং ১ দফার দাবিতে আয়োজিত কালোপতাকা মিছিলের আগের সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আজকের এই সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে। তাদের সকল আত্মীয়-স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এইদিকে দেশের মধ্যবিত্ত মানুষেরা পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। একদিন এই সব কিছুর বিচার হবে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের অনতিবিলম্বে পদত্যাগ চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন আপনারা যে যেখানে আছেন সবাই মিলে এই ফ্যাসিস্ট এবং মাফিয়া সরকারের বিরুদ্ধে অবস্থান করুন। আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করার পর থেকে তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করি।

এসময় কালোপতাকা মিছিলে আরও উপস্থিত ছিলেন, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহসমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, নাগরিক জোটের সভাপতি সৈয়দ ওমর ফারুক, ইয়ুথ ফোরামের সহসভাপতি রফিকুল ইসলাম তালুকদার রনি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শুভ, আসাদুল হক প্রমুখ। এসময় তারা প্রেসক্লাবের সামনে থেকে কালোপতাকা নিয়ে পল্টন মোড়ে গিয়ে তা শেষ করে।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের