কবি কাজী নজরুল ইসলামের কবরে বিএসপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ২০:২৯আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২০:২৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। রবিবার (২৭ আগস্ট) সুপ্রিম পার্টির একটি প্রতিনিধি দল কবির কবরে শ্রদ্ধা নিবেদন করেছে।

এছাড়া মিরপুরে সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

তিনি বলেন, ‘মানবতাবাদী কবি নজরুল এই শতকে এসে হয়ে উঠেছেন মনুষ্যত্বের কবি। যখন দেশে দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, ধর্মীয় কুসংস্কার বাড়ছে তখন তার বিপরীতে কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষকে মনুষ্যত্ববোধের প্রেরণা যুগিয়ে যাচ্ছে। তিনি শুধু বিদ্রোহী কবিই নন, তিনি একজন সুফি কবি হিসেবেও সমাদৃত।’

বিএসপির চেয়ারম্যান বলেন, ‘এই মহান কবি তার কবিতা, গান ও উপন্যাসে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।’

আলোচনা সভায় আরও ছিলেন– বিএসপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আখন্দ, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি প্রমুখ।

/সিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী