আ.লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে, এটা তাদের ব্যর্থতা: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ০১:৫২আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৮:৫১

আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীন করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারিনি, আমাদের এতে ব্যর্থতা আছে। আওয়ামী লীগেরও ব্যর্থতা আছে, তারা বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে।’ বঙ্গবন্ধু যাতে করে সবার হয়, সার্বিক হয়, বাংলাদেশের হয়—সেই প্রত্যাশার কথা জানান জ্যেষ্ঠ এই রাজনীতিক।

বুধবার (৩০ আগস্ট) বিকালে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু কোনও গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়; বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা।’

দেশের মানুষ যাতে নিরাপদে থাকে, সেজন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশ এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন। আপনাদের কয়জনে সালাম দেয়, আর আমাকে কয়জনে সালাম দেয়। সেই জন্য আমি আর কিছু চাই না। মানুষের সেবা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আমার কথা হয়েছে। তারও প্রচুর সমস্যা আছে। তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তিনি তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারেন না। কিছুটা সমস্যা আছে।’

এসময় বিএনপিরও সমালোচনা করেন বঙ্গবীর। তিনি বলেন, ‘রক্ত দিয়ে যে দেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, পাকিস্তানই ভালো। বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেবো না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, থাকবে।’

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

 

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ