মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে পদ পেয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়ায় গেলেন হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন হিরো আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।

আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশে রওনা হচ্ছি। সেখানে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করবো, নামাজ পড়বো এবং ফুলেল শ্রদ্ধা জানাবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। প্রজন্মলীগ কোনও রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন।’

হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট শেষ হওয়ার আগমুহূর্তে এবং তারও আগে প্রচারণা চালাতে গিয়ে তিনি হামলার শিকার হন। তখন হিরো আলম অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। তবে তা অস্বীকার করেন আওয়ামী লীগের নেতারা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ