২৮ অক্টোবর সম্মেলনের ঘোষণা হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২

২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার এক বৈঠক এই সিদ্ধান্ত হয়।

তবে সম্মেলনের স্থান এখনও ঠিক হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে স্থান ঠিক করা হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব সাজেদুর রহমান এই ঘোষণা দেন। এ দিন চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম (বাবুনগর মাদ্রাসায়) হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কারাবন্দি আলেমদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বৈঠকে দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমির মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন,  আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী,  মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী,  মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।

/সিএ/এফএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম