ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২০:৩২

২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। অন্যথায় ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

শুক্রবার (৮ডিসেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে হেফাজতের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ মাওলানা মামুনুল হলসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। যেসব আলেম ইতোমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন হাজিরার জন্য তাদের এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সঙ্গে হয়রানিমূলক এসব আচরণ অতিসত্বর বন্ধ করতে হবে।

শায়েখ সাজিদুর রহমান আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস থেকে পর্যায়ক্রমে ইসলামের ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি বাদ দেওয়া হয়েছে। অধিকন্তু নতুন কারিকুলামে যৌনশিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে, যা আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একেবারেই বেমানান। শিক্ষা ক্ষেত্রে এ পদক্ষেপ আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে ইসলামহারা করার জন্য একটি পরিকল্পিত পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। তাই অবিলম্বে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি