প্রগতিশীল ইসলামী জোটের সভায় নেতারা

সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই

বাংলা টিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৬

প্রগতিশীল ইসলামী জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি সংকটের মুখে পড়েছে। এই সংকট সমাধানে বিদেশি শক্তি নয়, বরং দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকেই এই সংকটের সমাধান করতে হবে। রাজনীতিকরা ব্যর্থ হলে দেশের জনগণও ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনকেন্দ্রিক পুরো পরিস্থিতি পর্যালোচনা করে আশু সমাধান এখন জাতির কাম্য।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামীর জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সাবেক সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন— মাওলানা হারিছুল হক,  মুহাম্মদ আতা উল্লাহ খান, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সামসুল আলম চৌধুরী সুরমা ভাই, অধ্যক্ষ  খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান উদ্দিন প্রধান, মাওলানা আতাউর রহমান আতিকী, মুহাম্মদ নাঈম হাসান, ডা. মোহাম্মাদ সম্রাট জুয়েল, মো. আখতার হোসেন, হাবিব উদ্দিন আহম্মেদ, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এহতেশামুল ইসলাম রুবেল, মুফতি আহসান উল্লাহ সালামী, মাওলানা জোবায়ের হোসাইন নেজামী, আব্দুল হাকিম দেওয়ান ও জোটের সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। 

বৈঠকে জোটের নেতারা আরও বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন, তা নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে বাঙালি মুসলমান সমাজ স্মরণ রাখবে। প্রগতিশীল ইসলামী জোট তার বক্তব্যের প্রতি সংহতি জানায়। একইসঙ্গে বিশ্বের কোথাও যেন ধর্মগ্রন্থ অবমাননার মতো ঘটনার জন্ম না হয়, সেদিকে বিশ্বনেতাদের সজাগ থাকার প্রত্যাশা করে শান্তিপ্রিয় মানুষ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী