‘কোনও দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৯

কোনও রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করলে জনগণ তাদের স্যাংশন দেবে বলে মনে করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে। একদিকে কেউ নির্বাচন প্রতিহত করবে, অন্যদিকে কেউ নির্বাচন করবে। এর মধ্যে দেশে স্যাংশন আর পাল্টা স্যাংশনের বক্তব্য শুনতে পাই। কিছু সরকারি ও কিছু বিরোধী দলের নেতাদের ওপর স্যাংশন দিয়েছে আমেরিকা। তবে কোনও দল নির্বাচনে অংশ না নিলে জনগণ তাদের ওপর স্যাংশন দেবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম এ আউয়াল এসব কথা বলেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা।

তিনি বলেন, আমরা মনে করি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছি যে দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হলে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনে যাওয়ার কোনও বিকল্প নেই। আমরা ১৫টি ইসলামি দল নিয়ে প্রগতিশীল ইসলামী জোট গঠন করেছি। এই জোট আসন্ন নির্বাচনে অংশগ্রহন করবে। সরকারসহ সব রাজনৈতিক দলকে বলবো, আসুন আলাপ-আলোচনার মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করি।

তিনি বলেন, আজ এক ঐতিহাসিক দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স) জন্মদিবস।  যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জন্মদিন। আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, ইসলামিক গণতান্ত্রিক পার্টির কো-চেয়ারম্যান সুলতান জিসান উদ্দিন প্রধান, কো-চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ পার্টি নেতা-কর্মী এবং ১৫ দলীয় ইসলামি জোটের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের