বাবর চৌধুরীকে আহ্বায়ক ও মীর রেজাউল আলমকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে বিপ্লবী যুব সংহতি।
সংগঠনটির দুই দিনব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সভায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এ কমিটি গঠিত হয়
প্রতিনিধি সভার সমাপ্তি অধিবেশনে বাবর চৌধুরীকে আহ্বায়ক ও মীর রেজাউল আলমকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রতিনিধি সভায় একইসঙ্গে শাহাদাৎ হোসেন খোকনকে যুগ্ম আহ্বায়ক ও মো. স্বাধীন মিয়াকে যুগ্মসচিব নির্বাচিত করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশের জনসংখ্যার ৪০ শতাংশ যুবক হলেও উন্নয়ন এজেন্ডায় এখনো তাদের অগ্রাধিকার নেই। সরকার দেশের বিশাল যুব সম্পদকে একটা আশাহীন-স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিণত করেছে।’
প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য দেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল ও সাইফুল ইসলাম প্রমুখ।









