‘সরকার ক্ষমতায় এসেছিল দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২০:১১

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই সরকার ক্ষমতায় এসেছিল দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে। মঈনুদ্দিন-ফখরুদ্দিনের দোয়ায় তারা সেদিন ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা জানেন এদেশের মানুষ বোকা, তাদের বিভ্রান্ত করা যায়। তাই তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াবেন। তিনি যখন ক্ষমতায় যাওয়ার পথে ছিলেন, তখনও দেশে চালের কেজি ছিল ৪০ টাকা। তিনি জানতেন ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াতে পারবেন না। তারপরও তিনি মিথ্যাচার করেছেন এদেশের সাধারণ মানুষের সঙ্গে।

শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমেরিকা কয়দিন পর পর নিষেধাজ্ঞা দেয়। এমন দুই জন, পাঁচ জন করে নিষেধাজ্ঞা দিয়ে কী হবে? এ দিয়ে কিছু হবে না। শুধু শেখ হাসিনার ওপর নিষেধাজ্ঞা দিলে, তাহলেই দেশের প্রধান সমস্যা, একমাত্র সমস্যা, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরের সভাপতি এস এম ইউসূফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে