দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫৫

দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে এ দাবি জানায় দলটি।

দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বিজয়নগর পানির ট্যাংকির সামনে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘জনগণ আজ ভালো নেই। যানবাহনে মানুষকে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে, মানুষের মোবাইল চেক করা হচ্ছে। ইন্টারনেট সেবা বিঘ্নিত করা হচ্ছে। এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে মানুষের কোনও অধিকার আর থাকবে না। আমাদের দাবি- দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন দিতে হবে। এই দাবি সব রাজনৈতিক দলের, কিন্তু সরকার এটা চায় না।’

সরকারের সমালোচনা করে আহমদ আবদুল কাদের বলেন, ‘তারা যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষকে হয়রানি করেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু এবার জনগণ রাজপথে নেমেছে। জাতির মুক্তির জন্য, উন্নয়নের জন্য আমরা সংগ্রাম করছি। চলমান সংসদ অধিবেশনে বিল পাস করে দলনিরপক্ষে সরকার প্রতিষ্ঠা করুন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। যদি নিরাপদে থাকতে চান, দেশবাসীকে নিরাপদে রাখতে চান এর কোনও বিকল্প নেই। নতুবা জনতার রোষে আপনারা পার পাবেন না।’

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলটার নায়েবে আমির আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসাইন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পদাক তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের