সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৬

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আয়োজিত ‘গণতন্ত্র সমাবেশের’ মঞ্চ ভাংচুর অভিযোগ করেছে এবি পার্টি। এছাড়াও দলীয় কার্যালয় ভবনের নিচেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে দলটি অভিযোগ করেছে।

শনিবার (২৮ অক্টোবর) বিজয় নগরে এই সমাবেশের আয়োজন করে এবি পার্টি। 

তাদের অভিযোগ, পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা যৌথভাবে মঞ্চ ভেঙেছেন। এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

দলটির নেতারা বলেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আশপাশের ভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আহত বিএনপি নেতা-কর্মীদের তল্লাশির নামে ব্যাপক হামলা চালায়। এক পর্যায়ে তারা ৪৫ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় অফিস বিল্ডিংয়ের নীচতলায় নির্বিচারে ভাংচুর করে।

এসময় হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে জড়িত পুলিশ ও আওয়ামী কর্মীদের বিচার এবং সায়হাম স্কাইভিউ টাওয়ারের গেটের যে ক্ষতিসাধন হয়েছে তার ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন এবি পার্টির নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি