বিএনপির টানা তিন দিন অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করেছে সমমনা ১২ দলীয় জোট।
মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব থেকে এ মিছিল শুরু হয়। পল্টন মোড়ে হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয় মিছিল।
এ সময় নেতারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।
সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাসহ অন্যান্য নেতাকর্মীরা।









