মির্জা ফখরুলের মুক্তি দাবি রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৮:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি করেন দলটির শীর্ষ দুই নেতা।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর যুগপৎ আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশকে পূর্ব পরিকল্পিতভাবে এবং হিংস্র রূপে বানচাল করে সরকার দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে গণঅভ্যুত্থানকে স্তব্ধ করার অপপ্রয়াসে লিপ্ত।

বিবৃতিতে আরও বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার অহিংস রাজনীতিকে দৃশ্য থেকে অপসারিত করে সংঘাতের উসকানি দিয়ে রাষ্ট্রীয় রাজনীতির বিদ্যমান সংকটকে আরও ঘনীভূত করছে। রাজনীতির মূল প্রশ্ন পাশ কাটিয়ে বল প্রয়োগ এবং সহিংসতার মাধ্যমে আরেকটা একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন হবে।’

এছাড়া বিবৃতিতে নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনসহ ৫ দফা দাবি করা হয়।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব
রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতায় যাওয়া থেকে বিরত থাকুন: আ স ম রব
খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়া হত্যার শামিল: রব
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান