সরকারের বাড়াবাড়ি মানুষকে ক্ষুব্ধ করছে: ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৩:১৭আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৩:৩২

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট।

সোমবার (৬ নভেম্বর) বিজয়নগর পানির ট্যাংকের পাশে অবস্থিত টেপা কমপ্লেক্সের সামনে মিছিল করেন জোটের নেতারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা অবরোধ সফল করে একদফা আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, বিএনপিকে দমন ও সরকারের বাড়াবাড়ি দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। নেতাবিহীন আন্দোলন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিচ্ছে। জনগণ ২৯ তারিখের হরতাল স্বপ্রণোদিত হয়ে পালন করেছে। এরপর তিন দিনের অবরোধ এবং সবশেষে দুই দিনের অবরোধ দেশকে অচল করে দিয়েছে।

একের পর এক কর্মসূচি আসতে থাকবে জানিয়ে ১২ দলীয় জোটের নেতার বলেন, জনগণ নিজ দায়িত্বে কর্মসূচি পালন করে সরকারের ওপর অনাস্থা প্রকাশ করতে থাকবে। সময় ইতিহাসের নতুন কোনও ঘটনার জন্ম দিয়ে সরকারের বিদায় ঘণ্টা বাজাবে।

তারা বলেন, ‘সারা দেশে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গণতন্ত্রের ঘাতক বর্তমান সরকার বিরোধী দলের ওপর বেপরোয়া দমন-পীড়ন চালিয়ে নিজেদের পতন ডেকে আনছে। নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার সংকট তৈরি করছে। বিরোধী দলের ওপর নিষ্ঠুর আচরণ বুমেরাং হয়ে তাদের জীবনেই ফিরে আসবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন ১২ দলীয় জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে