মেট্রোরেলে ৮ মিনিটে ফার্মগেট থেকে সচিবালয়ে মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ২০:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২০:৫৩

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা মহানগরে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেলে চড়ে মাত্র ৮ মিনিটে ফার্মগেট স্টেশন থেকে সচিবালয় স্টেশনে এসে পৌঁছান তিনি। মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান এই প্রবীণ রাজনীতিক।

রাশেদ খান মেনন, ‘মেট্রোরেলের কারণে জনসাধারণ সহজেই কম সময়ে ঢাকা মহানগরের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আসা-যাওয়া করতে পারবেন। দেশের যোগাযোগ ও উন্নয়ন প্রক্রিয়ায় এটি একটি মহতি উদ্যোগ।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে যে সব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে মেট্রোরেল তার সঙ্গে একটি নতুন ধারার সংযোজন করেছে। জনগণ এর সুফল ভোগ করবেন।’

মেট্রোরেলে সংক্ষিপ্ত সময়ের ভ্রমণে তার সহযাত্রী ছিলেন— বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, আলী আহমেদ এনামুল হক এমরান ও পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাদাকাত হোসেন খান বাবুল। বাংলাদেশ সচিবালয় গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পার্টির ঢাকা মহানগর দক্ষিণের  নেতারা।।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের