নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:৩৭

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’, মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।’

শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, নির্বাচন কমিশন ব্যর্থ, দেশের মানুষ আতঙ্কিত। চলমান পরিস্থিতির সমাধান না করে নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে। সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে চলমান সংকট দূর করে সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচনের ব্যবস্থা সরকারকেই করতে হবে।

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান মাওলানা ইউসুফ আশরাফ। তিনি বলেন, ‘দেশের জনগণ আলেমদের কারাগারে রেখে আগামী জাতীয় নির্বাচন হতে দিবে না। জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েই চলছে। মানুষের জীবন পরিচালনা করা মহাকষ্ট হয়ে যচ্ছে।’

পুরানা পল্টনে দলীয় মিলনায়তনে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী