সমঝোতার আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান বাংলাদেশ জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৪:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৪:২৫

রাজনৈতিক সমঝোতা হওয়ার আগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। রবিবার (১২ নভেম্বর) দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা, দলের ভূমিকা প্রভৃতি প্রসঙ্গ আলোচিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশ জাসদসহ অধিকাংশ রাজনৈতিক দলের পুনঃপুনঃ আহ্বানকে উপেক্ষা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগেই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা ও দেশব্যাপী জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গায়ের জোরে নির্বাচনী প্রহসন ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে। গণতন্ত্রের প্রাণশক্তির গলা টিপে ধরে দেশের আর্থ-সামাজিক অবস্থার গুরুতর অবনতি ও জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করে, মামলা দিয়ে রাজনৈতিক সঙ্কট সমাধানে আলাপ-আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিচ্ছে। আমরা এই সভা থেকে অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গণ-গ্রেফতারের নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি। আমরা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি, দমন-গ্রেফতার-মামলা-হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা রাখুন। সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলবেন না।

সভায় অংশ নেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ হিরু, শহীদুল ইসলাম মীরণ, এটিএম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন, নূরুল আলম মন্টু, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
‘গণভোট’ আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : জাসদ 
বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ, গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করলো জাসদ
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের