তফসিল ঘোষণা না করার আহ্বান ৬ ইসলামি দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ২২:০৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২২:০৬

নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের ব্যবস্থা না করে তড়িঘড়ি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সমমনা ছয়টি ইসলামি দল। মঙ্গলবার (১৪ নভেম্বর) দলগুলোর এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার বিকালে পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

সমমনা ছয়টি ইসলামি দল হচ্ছে, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশে খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস।

বৈঠকে সমমনা ইসলামি দলগুলোর নেতারা বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তফসিল ঘোষণা হবে জাতির সঙ্গে তামাশার শামিল। এ তামাশা বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশে চলমান সংঘাত-সহিংসতার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। কিন্তু সরকার জনগণের এ দাবির তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এতে পরিস্থিতি আরও অবনতি হবে।

সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। শক্তি প্রয়োগ করে, গ্রেফতার, নির্যাতন, জেল-জুলুমের মাধ্যমে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এর মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আলেম-ওলামাসহ সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছে।

বৈঠকে নেতারা আরও বলেন, সরকারকে জেল-জুলুম, হামলা-মামলার আর পেশিশক্তির খেলা বন্ধ করতে হবে।

রাজনৈতিক দল ও জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে জাতি তা মেনে নেবে না। বৈঠকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার বন্ধ ও মাওলানা মামুনুল হক, মাওলানা মুনির হোসাইন কাসেমীসহ সব আলেম-উলামা ও কারাবন্দী বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গণদাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে সমমনা দলগুলোর পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

অনুষ্ঠিত বৈঠক উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মাহবুবুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের নায়েবে আমির  মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা আজীজুল হক প্রমুখ।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম