প্রহসনের তফসিল দেশে অস্থিরতার সৃষ্টি করবে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৮:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:১৮

জাতীয় ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ-উৎকণ্ঠা উপেক্ষা করে একতরফা তফসিল ঘোষণা জাতির সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) চরম উপহাস ও প্রহসন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের একতরফা তফসিল প্রত্যাখ্যান ও ইসি’র পদত্যাগ দাবি করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) বিকালে বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই দাবি করেন এবি পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, প্রহসনমূলক নির্বাচনি তফসিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। আমরা আশা করবো, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রহসনমূলক নির্বাচনের অশুভ চক্রান্ত পরিত্যাগ করে সংলাপের মাধ্যমে তারা বর্তমান সংকট উত্তরণের দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে।

এবি পার্টির সংবাদ সম্মেলন

এই সংলাপে বিরোধীদলগুলো যাতে মুক্ত, অবাধ ও কার্যকরভাবে অংশ নিতে পারে সেজন্য বিরোধীদলগুলোর সব নেতাকর্মীকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচনি তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে লালকার্ড প্রদর্শন ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মন্জু অনান্যরা।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের