বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২১:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২২:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে আধাবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ।

এসময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে। এরমধ্যেই এই হরতাল ডাকা হলো।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম