অংশগ্রহণমূলক নির্বাচন চায় সুপ্রিম পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৫

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। যথাসময়ে নির্বাচন না হলে অশুভ শক্তির উত্থান ঘটতে পারে। তা কোনোভাবেই দেশ জাতির জন্য কল্যাণকর নয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা করেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেলেও রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধ বিভাজন ও সহিংসতার পথ বেছে নেওয়ায় জনমনে শঙ্কা বিরাজ করছে।’

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থার সংকটও পরিলক্ষিত হয়। এই অবস্থায় দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনই আমাদের প্রত্যাশা।’

/সিএ/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী