‘১৪ দলের মধ্যে আসন বণ্টন করে প্রার্থীদের এখনই মাঠে নামাতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৭:০০

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার মধ্য দিয়ে দেশের অগ্রগতি, উন্নয়ন ও সাংবিধানিক ধারা রক্ষাই এখন জাতির সামনে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

দলের নেতারা বলেছেন, ‘বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের সকল দল তাদের লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে। এবার নির্বাচনি যে প্রতিবেশ-পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে ১৪ দলের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ আরও জরুরি হয়ে পড়েছে। সে কারণে এই মুহূর্তে ১৪ দলকে আরও দৃশ্যমান করা ও ১৪ দলের মধ্যে আসন বণ্টন করে প্রার্থীদের এখনই মাঠে নামিয়ে দিতে হবে।’

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এসব বক্তব্য উঠে আসে।

পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টি এ ব্যাপারে ১৪ দলের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করছে। 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি