রাজনীতির মাঠে তারা কোরবানির হাট বসিয়েছে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৮:১৯আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৩

তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়। পল্টন মোড়, নাইটিংগেল মোড়, বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর এসে শেষ হয় মিছিল। পরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আজ জনগণের ভোটের অধিকার নেই, নির্বাচনের পরিবেশ নেই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে জেলে রেখে তারা নির্বাচন খেলার উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে।’

আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ সরকার বাকশালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ১৪ আর ১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল।’

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে জানিয়ে নুর বলেন, ‘আজকে এই ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিলে আরও ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্যরা।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের